Sunday, November 29, 2015

ঘাটাইলে মোটরসাইকেল চাপায় ট্রাফিক পুলিশ নিহত

ঘাটাইলের মোগলপাড়ায় মোটরসাইকেল চাপায় আজমত আলী (৪০) এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বিচারেরদাবীতে এলাকাবাসী রোববার দুই ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও এলকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মোগলপাড়ায় রাস্তা পারাপারের সময় ঢাকায় কর্মরত ট্রাফিক পুলিশ আজমত আলী (৪০) কে একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে সে মারাত্বক আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে নয়টায় মারা যায়। জনতা মোটরসাইকেল চালক সাব্বির হোসেন (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন গতকাল সোমবার সকালে এলাকাবাসী মোটরসাইকেল চালকের বিচার ও রাস্তায় গতিরোধক নির্মানের দাবীতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসন বিচার ও সড়কে গতিরোধের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

No comments:

Post a Comment