Sunday, December 13, 2015

ফলোআপ-মহেশখালীতে স্বস্তির সড়ক মেরামত কাজে,অস্বস্তির ধুলাবালি!

মহেশখালীতে স্বস্তির সড়ক মেরামত কাজে,অস্বস্তির ধুলাবালি!
শহীদুল ইসলাম কাজল,   
অনেক দেরীতে হলেও উন্নয়ন বঞ্চিত মহেশখালীর গুরুত্বপূর্ন জনতা বাজার-কালারমারছড়া-গোরকঘাটা সড়কের মেরামত কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস দেখা দিয়েছিল মহেশখালীবাসির মধ্যে। কিন্তু এরই মাঝে সড়ক মেরামত কাজের খুড়াখুড়িতে মাত্রাতিরিক্ত ধুলাবালি অস্তির করে ফেলেছে পথচারী ও যাত্রীদের। বর্তমানে সড়কে ধুলাবালির যে অবস্থা এতে চলাচল অনেকটা দায় হয়ে পড়েছে এমনই জানান পথচারীরা। অনেক দিন পর হলেও সড়ক যন্ত্রনা থেকে মহেশখালী বাসিকে মুক্তি দেওয়ার জন্য মহেশখালী-কতুবদিয়ার প্রিয় নেতা আশেক উল্লাহ রফিক এমপি”র ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তর মহেশখালীর অনেকেই। মহেশখালীবাসির যন্ত্রনা খ্যাত প্রায় আট কিলোমিটার সড়ক মেরামত কাজ শুরু হওয়ায় পরিবহণ শ্রমিকরাও সন্তুষ্ট। কারন নড়বড়ে কালভার্ট ও সড়কে যান বাহণ চালাতে গিয়ে দূর্ঘটনার সম্ভাবনায় প্রতিমুহূর্তে আতংকে ছিলেন পরিবহন ব্যবসায়ীরা। পরিবহন ব্যবসায়ী ও শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার হাসান রাশেল জানান, ঝুকিপূর্ণ কয়েকটি কালভার্ট ও বেহাল সড়কে যান চলাচল করতে গিয়ে প্রতিদিন গাড়ীর মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ায় বাড়ছে মাত্রাতিরিক্ত মেরামত ব্যয়। তাই ইচ্ছে না থাকা সত্বেও অন্যান্য জায়গার তুলনায় ভাড়া একটু বেশি আদায় করা হচ্ছে। সড়ক পুরোপুরি ভাল হলে নতুন ভাবে ভাড়ার তালিকা নির্ধারন করা হবে বলে জানান একাধিক পরিকহন সংশ্লিষ্ট শ্রমিক নেতারা। বর্তমানে সড়ক মেরামত কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মাত্রাতিরিক্ত ধুলাবালির যন্ত্রনা থেকে পথচারী ও যাত্রীদের মুক্তি দিতে প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নেওয়ায় স্বস্তির সড়ক মেরামত কাজে দেখা দিয়েছে জনমনে অস্বস্তি। ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের ছিদ্দিকী জানান, মেরামত কাজ শুরু হওয়ায় খুড়াখুড়িতে সড়কে মাত্রাতিরিক্ত ধুলাবালির সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতিতে ধুলাবালির কারণে অনেকেই শ্বাসকষ্টে ভোগতেছে। অতিরিক্ত ধুলাবালি নিয়ন্ত্রনে দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠিানকে ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি। কালারমারছড়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেড়িকেল অফিসার ডাঃ মোঃ জয়নাল আবেদীন জানান, ধুলাবালির কারণে ফুঁসফুঁসে সমস্যা সৃষ্টি হয়। এর ফলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শীতকালে এমনিতেই শ্বাসকষ্ট রোগীদের সমস্যা হয় এরই মাঝে ধুলাবালির কারনে হাপাঁনী রোগীদের সমস্যা আরো বেড়ে যেতে পারে। এমন-ই পরিস্থিতিতে জনতা বাজার-কালারমারছড়া “সড়কে মাত্রাতিরিক্ত ধুলাবালি অস্তির জনজীবন” এ বিষয়ে জানতে চাইলে (সড়ক ও জনপথ)কক্সবাজার নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বডুয়া জানান, মহেশখালী বাসির দূর্ভোগ লাগবে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ ভূমিকায় সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। সড়ক মেরামত কাজে খুড়াখুড়ির সময় যান বাহন চলাচলের ফলে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। তবে বর্তমানে শুস্ক মৌসুম হওয়ায় ধুলাবালির মাত্রা একটু বেড়েছে। জনদূর্ভোগের বিষয়টি মাথায় রেখে অতি শীঘ্রই কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে স্থানীয়রা জানান, বিগত এক সাপ্তাহ থেকে সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় অনেক দিনের বঞ্চিত উত্তর মহেশখালীবাসি আনন্দিত কিন্তু এরই মাঝে ধুলাবালির কারণে ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে। একারণে অতি দ্রুত মেরামত কাজ শেষ না করলে আনন্দ ও স্বস্তির পরিবর্তে জনমনে দেখা দেবে অস্বস্তি, সৃষ্টি হবে রোগব্যাধি। তাই কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দ্রুত কাজ শেষ করবেন এমনটি প্রত্যাশা মহেশখালীবাসির।       


No comments:

Post a Comment