উড়ন্ত লিভারপুলকে মাটিতে নামালো নিউক্যাসল ইউনাইটেড। দুর্দান্ত সময় কাটনো
লিভারপুলকে তারা হারালো ২-০ গোলে। ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মওসুমে ভিন্ন
অবস্থায় দল দু’টি। ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের কোচের দায়িত্ব নিয়ে দুর্দান্ত
চেহারায় ফিরিয়েছেন ক্লাবটিকে। রোববারের আগে সর্বশেষ ৭ ম্যাচে মাত্র এক হার
ছিল লিভারপুলের। ক্লপ-যুগ শুরু হওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ওই
একটি হারই ছিল লিভারপুলের। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গিয়েছিল তারা।
অন্যদিকে নিউক্যাসল রেলিগেশনের শঙ্কায়। রোববারের আগ পর্যন্ত ১৪ ম্যাচে
তাদের মাত্র ২ জয় ছিল। সর্বশেষ ২ ম্যাচে ৩-০ ও ৫-১ গোলের বড় ব্যবধানের হার
ছিল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানির এক ধাপ ওপরে। কিন্তু সেই দলটিই
উড়তে থাকা লিভারপুলকে মাটিতে নামালো। এই জয়ে তারা সান্ডারল্যান্ডকে টপকে এ
ধাপ ওপরে- ১৮ তে উঠেছে নিউক্যাসল। স্বাগতিক নিউক্যাসল এদিন প্রতিপক্ষের
আত্মঘাতি গোলে এগিয়ে যায় ৬৯ মিনিটে। মার্টিন স্টার্টেলের গোলে এ সময় পিছিয়ে
পড়ে লিভারপুল। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল
নিউক্যাসল। কিন্তু ইনজুরি টাইমে স্বাগতিকদের ব্যবধান বাড়ান ডাচ স্ট্রাইকার
জর্জিনি উইনালডাম
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment