দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলায় ককটেল বিস্ফোরণে কমপক্ষে ৬
জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি
ঘটেছে গত রাত আনুমানিক রাত ১টায় ওই মেলার যাত্রামঞ্চে। দিনাজপুর জেলা
পুলিশ সুপার মো. রুহুল আমিন জানিয়েছেন, কান্তজিউ রাসমেলায় একটি যাত্রা
মঞ্চে যাত্রা চলাকালীন সময় দুবৃর্ত্তরা পরপর ৩টি ককটেল ছুড়ে মারে। এতে
ককটেল বিস্ফোরণে যাত্রা প্যান্ডেলে থাকা লোকজন আহত হয়। আহতদের দ্রুত
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, দিনাজপুরের
কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের
সাধন (৩৫), রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস (৩৯), নীলফামারী জেলার
সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার মিঠু (৩০), শিবপুর সদরের লুঙ্গি ব্যবসায়ী
জব্বার আলী (২৮) ও কাহারোল উপজেলার দশমাইল এলাকার সাইদুর (২৭)। আহত সাইদুর
জানান, রাত আনুমানিক ১টায় রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের
বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের
দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের
স্লিন্টার বিদ্ধ হয়েছে। উল্লেখ্য, পুলিশের উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণের
ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে পুলিশ মেলা চত্বর থেকে
সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment