আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১ হাজার ২২৩
জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর
পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ হাজার ৪৬৬ জন প্রার্থী। প্রার্থীদের
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পার হওয়ার ২৮ ঘণ্টা পর নির্বাচন কমিশন সারা
দেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর চূড়ান্ত হিসাব দেয়। সব মিলে পৌর নির্বাচনে
প্রার্থী হয়েছেন ১৩ হাজার ৬৮৯ জন। শুক্রবার রাত সাড়ে নয়টায় নির্বাচন কমিশন
সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৩৫টি পৌরসভায় সাধারণ কাউন্সিলরের পদ ২
হাজার ২১১টি এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদ ৭৩৭টি। মনোনয়নপত্র জমা পড়ার
হিসাব অনুযায়ী, প্রতিটি মেয়র পদের বিপরীতে গড়ে ৫ দশমিক ২০ জন প্রার্থী
হয়েছেন। কাউন্সিলরের প্রতি পদের বিপরীতে প্রার্থী ৪ দশমিক ৪৩ এবং নারী
কাউন্সিলরের প্রতি পদের বিপরীতে প্রার্থী ৩ দশমিক ৬২ জন। শনি ও রোববার
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৩ই ডিসেম্বর
পর্যন্ত সময় পাওয়া যাবে। এরপর লড়াইয়ে থাকা প্রার্থীদের নিয়ে ৩০শে ডিসেম্বর
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment