বিজয়
দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে প্রেসিডেন্ট প্রথমে শ্রদ্ধা জানান।
এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলে বাজানো হয়
করুণ সুর। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান ও উচ্চপদস্থ
সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment