Saturday, December 5, 2015

শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শিক্ষক আটক

বরগুনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে কোচিং সেন্টারে বেদম প্রহারের অভিযোগে শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধার পর নাথপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. জহিরুল ইসলাম বাদল বরগুনার রোডপাড়া শহিদ স্মৃতি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিজয় বৃত্তি কোচিং সেন্টারের মালিক ও পরিচালক। সদর থানার পুলিশের ওসি রিয়াজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধার পর বরগুনার নাথপট্টি এলাকা থেকে বাদলকে আটক করা হয়েছে। বাদলকে আটকের পর তার স্ত্রী ও দুই ছেলেকে ছেড়ে দেয়া হয়েছে।

No comments:

Post a Comment