নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে পঞ্চগড় জেলা
থেকে ৫ম ও শেষ দফায় গতকাল লুপ্ত ছিটমহল থেকে ৪টি পরিবারের ৩৪ জন সদস্য
ভারতে যাবেন। বাংলাদেশকে বিদায় জানিয়ে নিজ দেশ ভারতের নাগরিকত্ব গ্রহণকারী
পঞ্চগড় জেলার বিলুপ্ত ৫টি ছিটমহলের ৯৩টি পরিবারের ৪৫২ জন সদস্য ইতিমধ্যে
চার দফায় ভারতে গমন করেছেন। মোট ৯৮টি পরিবারের ৪৮৭ জন বাসিন্দা ভারতে
যাওয়ার কথা থাকলেও নবাগত চার শিশুসহ সদস্য বেড়ে দাঁড়ায় ৪৯১ জন। এর মধ্যে ৫
জন সদস্য ও একটি পরিবার ভারতে যেতে আপত্তি করায় ভারত যাচ্ছেন চারটি
পরিবারের ৩৪ জন। গতকাল সকালে তাদের দেবীগঞ্জ উপজেলার অস্থায়ী ক্যাম্প থেকে
বিজিবি ও পুলিশের পাহারায় দুইটি বাসে করে চিলাহাটি নিয়ে আসা হবে। ৪টি
ট্রাকে থাকবে তাদের মালামাল।নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি
ইউনিয়নের আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের ইমিগ্রেশন কাজ
সম্পন্ন করার পর ভারতীয় প্রতিনিধির কাছে ৩৪ জনকে হস্তান্তর করা হবে। ডোমার
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
শফিকুল ইসলাম তাদের ভারতীয় কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেবেন। এসময় ভারতের পক্ষে কুচবিহারের জেলা প্রশাসকের এডিএম আয়শা রানী, এসডিএম রঞ্জন ঝা, বিএসএফের ৫৮ ব্যাটালিয়নেরডেপুটি
কমান্ডার একে ঝা, কাস্টম সুপার সন্দীপ ব্যার্নাজি, বাংলাদেশে নিযুক্ত
ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তা তাদের বরণ করে নেবেন
বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।এর আগে ২২শে নভেম্বর থেকে
পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী বাসিন্দাদের
ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় ভারত
যান ১৫টি পরিবারের ৪৮ জন, ২য় দফায় ভারত যান ২৮টি পরিবারের ১৪৭ জন, ৩য় দফায়
ভারত যান ৭২টি পরিবারের ৩৪৭ জন এবং ৪র্থ দফায় ভারত গমন করেছেন ২১টি
পরিবারের ১০৫ জন বাসিন্দা। তাদের চিলাহাটি ডাঙ্গাপাড়াস্থ আবদুর রউফ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে এসে কাগজপত্র যাচাই করে ইমিগ্রেশনের পর ভারতীয়
কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment