জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর। গতকাল রাত পৌনে আটটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে
মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে তার স্ত্রী রাহাত আরা বেগম, বিএনপি নেতা ও
কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য
শায়রুল কবির খানসহ স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর
ফেরেন। এর আগে নাশকতার মামলায় হাইকোর্টের দেয়া জামিননামা কাশিমপুর কারাগারে
পৌঁছালে আনুষ্ঠানিকতা শেষে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। নাশকতার মামলায় গত
৩রা নভেম্বর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে তাকে আদালত জামিন না
দিয়ে কারাগারে পাঠান। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে দীর্ঘ ছয় মাস
কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন মির্জা আলমগীর। এরপর দুদফা সিঙ্গাপুর ও
আমেরিকায় করোটিড আর্টারির ব্লকের চিকিৎসা করান তিনি। কিন্তু জামিনের মেয়াদ
শেষ হয়ে যাওয়ায় গত ৩রা নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।
কিন্তু বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে
হাইকোর্ট তিন মামলায় তার তিন মাসের জামিন মঞ্জুর করে। আপিল বিভাগও তা বহাল
রাখে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment