সারা
দেশে থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর ঘরের বাইরে নাচ-গান, জমায়েত,
আতশবাজি বা উৎসব করা যাবে না। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রেক্ষাপট
বিবেচনা করে ওই রাতে আনন্দ বা উৎসব না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
এদিকে পুলিশ সংবাদ সম্মেলন করে সোমবার জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টা এবং গুলশান, বারিধারা, বনানীতে রাত আটটার পর বাইরের কোনো ব্যক্তি বা যানবাহন ঢুকতে দেওয়া হবে না। গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদেরও রাত আটটার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ করেছে ঢাকার পুলিশ।
উদ্ভূত পরিস্থিতির কারণে ৩১ আগস্ট রাতে আন্তর্জাতিক পর্যটন বর্ষ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত আতশবাজি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সরকারের একাধিক সূত্র জানায়, জঙ্গিগোষ্ঠীর সাম্প্রতিক কর্মকাণ্ড, গত পয়লা বৈশাখে ছাত্র লাঞ্ছনার ঘটনা এবং নাশকতার আশঙ্কা থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিসভার বৈঠক: গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচি শেষ হওয়ার পর অনানুষ্ঠানিক আলোচনায় থার্টি ফার্স্ট নাইটের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আন্তর্জাতিক পর্যটন বর্ষ উপলক্ষে আতশবাজিসহ অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ বিষয়ে আলোচনার সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান করা ঠিক হবে না।
বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র ও চক্রান্তের অভাব নেই। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রেক্ষাপট বিবেচনা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী নববর্ষ পালনের পরামর্শ দিয়েছেন।
রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যটন বর্ষ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত আতশবাজি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য কর্মসূচি বহাল থাকবে।
পুলিশের নিরাপত্তা প্রস্তুতি: খ্রিষ্টীয় নববর্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উন্মুক্ত স্থানে সমাবেশ নিষিদ্ধকরণ, পটকাবাজি ও লাইসেন্স করা অস্ত্র বহনে নিষেধাজ্ঞা, সন্ধ্যার পরে বার বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান-বনানীসহ কয়েকটি এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপসহ ১২ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
কমিশনার বলেন, কোনো সড়কের মোড়, ফ্লাইওভার, রাস্তাসহ উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না। তবে ঘরের ভেতরে অনুষ্ঠান উদ্যাপন করতে পারবে নগরবাসী।
মাদকবিরোধী অভিযান চলবে: মাদকের অপব্যবহার ঠেকাতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশের সব মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। রাজধানীর তেজগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত: গতকালের বৈঠকে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আইন অনুমোদন করা হয়েছে। এই আইনের অধীনে একটি অধিদপ্তর গঠন করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
সভায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। শফিউল আলম জানান, পর্যটনকে গতিশীল করতে বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ তৈরি করা হবে, সেই সব দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় হবে।

No comments:
Post a Comment