Sunday, December 6, 2015

বাংলাদেশিসহ ৫ আইএস সন্দেহভাজন মালয়েশিয়ায় গ্রেপ্তার

আইএসের সঙ্গে যুক্ত সন্দেহে এক বাংলাদেশি সহ ৫ জনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। এর মধ্যে রয়েছে ইউরোপীয় একজন শিক্ষক। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার খবর বের হয় যে, আইএসের ১০ সিরিয়ান সদস্য গত অক্টোবরে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে প্রবেশ করেছে রাশিয়ার স্বার্থে হামলা চালাতে। এ খবর পাওয়ার পর থেকেই মালয়েশিয়ায় সতর্কতা বাড়ানো হয়। মালয়েশিয়ার পুলিশ প্রধান আবু বকর এক বিবৃতিতে বলেছেন, যাদেরকে আটক করা হয়েছে তার মধ্যে চারজন বিদেশি নাগরিক। একজন মালয়েশিয়ার। তাদেরকে ১৭ই নভেম্বর থেকে ১লা ডিসেম্বরের মধ্যে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী ইউরোপীয়। তিনি পেনাং রাজ্যে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োজিত ছিলেন। আল কায়েদার সঙ্গে তার যোগসূত্র আছে। তিনি আফগানিস্তান ও বসনিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ আছে। আটক অন্য তিনজনের মধ্যে একজন ইন্দোনেশিয়ার। তার বয়স ৩১ বছর। একজন মালয়েশিয়ান। একজন বাংলাদেশি। তাদের সঙ্গে আইএসের যোগসূত্র থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। তাদের কাজ ছিল বিদেশে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করা। মালয়েশিয়ায় তাদের যে সেল ছিল সেখানে নেতৃত্বে ছিলেন ইন্দোনেশিয়ার ওই আটক ব্যক্তি। তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।

No comments:

Post a Comment