Monday, January 11, 2016

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ-গ্রেপ্তার-৪

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুলিশ বনাম মানবপাচারকারীর বন্দুকযুদ্ধ গ্রেপ্তার ৪ দু’পক্ষের ১০ রাউন্ড গুলি বর্ষন এলাকার পরিস্থিতি থমথমে যে কোন মুহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটার সম্ভাবনা। ৯ জানুয়ারী গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর থানার তদন্ত ওসি দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একদল পুলিশ কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটাঁ এলাকায় মানবপাচারকারীর আস্তনায় অভিযান চালালে তৎমুহুর্তে মানবপাচারকারী জাহাঙ্গীর আলম, লেং ফরিদ, রহিম উল্লাহ, আব্দু মালেক ও জলদস্যু শফিউল আলমের নেতৃত্বে একটি মানবপাচারকারীর দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে একপর্য্যায়ে দু’পক্ষের মুখামুখি বন্দুক যুদ্ধের সম্মুখীন হন। হামলাকারী জাহাঙ্গীর, শফি, রহিম ও মালেককে ধৃত করতে পারলে ও অপর হামলাকারী কুতুবজোম নয়াপাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র লেং ফরিদ অস্ত্রসস্ত্র সহ স্ব-দল বল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচারকারীর আস্তনায় পুলিশের অভিযান টের পেয়ে মানবপাচারকারীর দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এরপরেও ৭ জনকে কে ধৃত করে থানায় নিয়ে আসা হয়েছে তৎমধ্যে ৩ জনের বিরোদ্ধে কোন মামলা না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মানবপাচারকারী ও জলদস্যুদের গ্রেপ্তার করতে পুলিশের টহল জোরদার করা হয়েছে তালিকাভুক্ত অপরাধীরা কেউ পার পাবেনা।

No comments:

Post a Comment