Sunday, January 3, 2016

মহেশখালী কালারমারছড়া ঝাপুয়া ইকামতে দ্বীনিয়া একাডেমী’র বই উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদকঃ মহেশখালী উপজেলার দ্বীন ও আধুনিক শিক্ষার সমন¦য়ে পরিচালিত, কালারমারছড়া ইউনিয়নের সর্বপ্রথম ও ঐতিহ্যবাহী কিন্ডার গার্টেন ঝাপুয়া ইকামতে দ্বীনিয়া একাডেমীতে গত ১ জানুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ টায় সরকার ঘোষিত বই উৎসব পালিত হয়েছে। উক্ত উৎসব উপলক্ষে একাডেমী’র সাবেক সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি ও সাবেক কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আহমদ চৌধুরী‘র সভাপতিত্বে একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও বিনামুল্যে বই বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তি ও দানবীর আলহাজ্ব এখলাছুর রহমান। উদ্বোধক হিসাবে উপˉি’ত ছিলেন একাডেমী পরিচালনা কমিটি‘র আহবায়ক মোঃ ওসমান গনি চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপˉি’ত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আবুল কালাম আজাদ। একাডেমীর প্রধান স.ম.ইকবাল বাহার চৌধুরূ‘র সঞ্চালনায় উক্ত অনুষ্টানে অতিথি হিসাবে আরো উপˉি’ত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জসিম উদ্দিন চৌধুরী, সর্দারঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা হাসিনা রেনু, বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌস আহমদ চৌধুরী বাবুল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইসমাইল, কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাঃ ছিদ্দিক আহমদ, আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাছ, আওয়ামীলীগ নেতা আবু ছিদ্দিক, কুতুব উদ্দিন চৌধুরী, মোঃ আবু তৈয়ব, জাবের আহমদ বাদশা ও আব্দুল মন্নান, একাডেমীর শিক্ষক জয়নাল আবেদীন চৌধুরী, মৌঃ আমিরুল ইসলাম, মোঃ ফোরকান, মোঃ একরাম, শিক্ষিকা জন্নাতুল ফেরদৌস ও খুরশীদা খানম। এছাড়া ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপˉি’ত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়।

No comments:

Post a Comment