ঈদগাঁওকে ভেজালমুক্ত রাখার অভিযান অব্যাহত
কক্সবাজার সদর প্রতিনিধি ঃ
বাণিজ্যিক কেন্দ্র হিসাবে খ্যাত ঈদগাঁও বাজারকে ভেজালমুক্ত খাদ্য দ্রব্য গ্রহণ, পঁচা-বাসি খাবার বর্জন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য-দ্রব্য ও পানীয়, বোতল জাত ধ্বংস, স্বাস্থ্যগত পরিবেশ বজায় রাখার নিমিত্তে স্বাস্থ্য বিভাগ সদরের উদ্যোগে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। উপজেলা সেনিটারী ইনসপেক্টর মোঃ নুরুল আলমের নেতৃত্বে ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হচ্ছে। বাসস্টেশন এলাকা পরিদর্শনের সময় মধুবন, ইনানী ফুড, মিষ্টিবনসহ আরো কয়েকটি রেস্টুরেন্ট থেকে পঁচা-বাসি খাবার ও মালামাল ধ্বংস করা হয়। এসময় ম্যানেজারের উদ্দেশ্যে সর্তক করে স্বাস্থ্য সম্মত উপায়ে খাবার সমূহ পরিবেশন করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও উপদেশ দেওয়া হয় এবং পঁচা-বাসি খাবার ফেলে দেওয়া, বিভিন্ন ব্রান্ডের মেয়াদোত্তীর্ণ মালামালসমূহ মালিকের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জানা যায়, কক্সবাজার সদর উপজেলার সেনিটারী ইনসপেক্টর নুরুল আলমের নেতৃত্বে উপ-স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম, বিকাশ চন্দ্র, আবদুল্লাহ আল মামুন, ঈদগাঁও দায়িত্ব প্রাপ্ত আবু তালেবসহ অনেকে উপস্থিত ছিলেন। ইনসপেক্টর মোঃ নুরুল আলম জানান, বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ঈদগাঁওতে বিভিন্ন সওদাপতির সমাগম ঘটে। বাজারে ব্যাপক রেস্টুরেন্ট ও মুদির দোকান গড়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ হোটেল রেস্টুরেন্ট ও মুদির দোকান পরিদর্শন করে ব্যাপক ভেজাল খাদ্য পরিবেশন, পঁচা-বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ধ্বংস করা হয়েছিল। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment