Monday, January 11, 2016

অনলাইনে গেরস্থালি পণ্যের বিক্রি বাড়ছে

ঘরে ব্যবহৃত পণ্যের বিজ্ঞাপন বাড়ছে।
ঘরে ব্যবহৃত বা গেরস্থালি পুরোনো পণ্যগুলোর ক্ষেত্রে অনলাইনে কেনাবেচা বাড়ছে। অনেকে পুরোনো জিনিসপত্র অনলাইন ক্লাসিফায়েড সাইটগুলোতে বিজ্ঞাপন দিচ্ছেন এবং সেখান থেকে দরকারি পণ্য বাছাই করে কিনছেন।
অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইট এখানেই ডটকম কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, ২০১৪ সালের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের তুলনায় ২০১৫ সালের একই সময়ে ক্লাসিফায়েড ওয়েবসাইটে গ্রাহকদের বিজ্ঞাপন দেওয়ার হার অনেক বেড়ে গেছে। ঘরের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়ার হার বেড়েছে ৩২৯ শতাংশ, কৃষি ও খাদ্যপণ্যের বিজ্ঞাপন দেওয়ার হার বেড়েছে ১২১ শতাংশ, ফোন, কম্পিউটার ও ইলেকট্রিক পণ্যের বিজ্ঞাপনের হার বেড়েছে ৭৬ শতাংশৎ এবং গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিজ্ঞাপন দেওয়ার হার বেড়ে গেছে ৪২ শতাংশ পর্যন্ত।
এখানেই ডটকমের তথ্য অনুযায়ী, বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ঢাকা এগিয়ে রয়েছে। ঢাকা থেকে মোট বিজ্ঞাপনের ৫৪ শতাংশ, রাজশাহী থেকে ১৩ শতাংশ, চট্টগ্রাম থেকে ৯ শতাংশ, খুলনা থেকে ৮ শতাংশ, সিলেট থেকে ৬ শতাংশ, রংপুর থেকে ৫ শতাংশ ও বরিশাল থেকে ৪ শতাংশ আপলোড করা হয়েছে।
এখানেই ডটকম দাবি করেছে, ২০১৩ সালে ওএলএক্সের জন্য বাজার গবেষণাপ্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল্যাব একটি জরিপ করে। বাংলাদেশের ছয়টি বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের নিয়ে জরিপটি করা হয়। জরিপে দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারকারীদের বাড়িতে অব্যবহৃত বা পুরোনো যেসব পণ্যের পরিমাণ ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

No comments:

Post a Comment