Monday, January 11, 2016

শিক্ষকদের আন্দোলনে শিক্ষামন্ত্রীর সমর্থন

শিক্ষকদের আন্দোলনে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমি শিক্ষকদের পক্ষে আছি। রোববার দিবাগত রাতে সিলেট  প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর সময় তিনি এ কথা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ভর্তির কারণে আগে শিক্ষকদের আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ করেছিলাম। এখন আর করবো না। তবে সংকট দূর করতে কাজ করছে সরকার। শিক্ষকদের সম্মান যাতে অক্ষুন্ন থাকে সেই লক্ষ্যে সমাধানের চেষ্টা চলছে। উল্লেখ্য, অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও বেতন বৈষম্য দুরীকরণের দাবিতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে লাগাতর কর্মবিরতি শুরু করেছে শিক্ষকরা। আজ সোমবার সকাল থেকে এই কর্মসূচি চলছে।

No comments:

Post a Comment