![]() |
| রাষ্ট্রপতি আবদুল হামিদ |
রাষ্ট্রপতি
আবদুল হামিদ বলেছেন, আমার আজকের অবস্থানে যাওয়ার পেছনে কিশোরগঞ্জের মাটি ও
মানুষের অবদান সবচেয়ে বেশি। আমি এ অঞ্চলের মানুষের কাছে ঋণী। তাঁদের কাছে
আমার কৃতজ্ঞতার শেষ নেই।
আজ রোববার বিকেলে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘গৌরবের ১০০ বছর’ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আবদুল হামিদ বলেন, কিশোরগঞ্জ আমার প্রাণের শহর। এখানে আমার শৈশব ও কৈশোরসহ জীবনের বেশির ভাগ সময় কেটেছে। কিশোরগঞ্জ থেকেই আমার রাজনীতির গোড়াপত্তন। তাই সুযোগ পেলেই নারীর টানে এখানে ছুটে আসি। আমার আজকের অবস্থানে যাওয়ার পেছনে কিশোরগঞ্জের মাটি ও মানুষের অবদান সবচেয়ে বেশি। আমি এ অঞ্চলের মানুষের কাছে ঋণী। তাঁদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাইতো বারবার এখানে আসতে চাই, যদিও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অনেক সময় তা সম্ভব হয় না।
রাষ্ট্রপতি আরও বলেন, বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার শিক্ষার প্রসারে আন্তরিক চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি নতুন বই বিতরণ করা হয়েছে। সরকারের এ প্রয়াস এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে। একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য করেন, কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু), সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মো. আফজাল হোসেন প্রমুখ।

No comments:
Post a Comment