এম রমজান আলী, মহেশখালী (কক্সবাজার)
মহেশখালীতে বনবিভাগের বিশেষ অভিযানে ৫০ ঘনফুট আকাশমনি কাঠ উদ্ধার, ২
কাঠচোর গ্রেপ্তার ও ১টি টেলা গাড়ী জব্দ। ২১ জানুয়ারী ভোর ৫ টায় শাপলাপুর
ষাইটমারা বালুর ডেইল এলাকায় র্যাঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হকের
নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ষাইটমারা এলাকার ছালেহ আহমদের পুত্র মোঃ বাসু
মিয়া ও সিরাজ উদ্দিনের পুত্র মোঃ আব্বাস উদ্দিনকে প্রায় দেড় লক্ষ টাকা
মুল্যের ৫০ ঘনফুট আকাশমনি কাঠ গাড়ী যোগে পাচারকালে হাতে নাতে ধৃত করে।
অভিযানকালে উপস্থিত ছিলেন বিশেষ টহল দলের ওসি বিল্পব হোছেন, শাপলাপুর বিট
কর্মকতা প্রেমানন্দ, গোরকঘাটা ফরেষ্টার কক্সবাজার ও মহেশখালী কোর্টের
এফসিসিও মোঃ খলিলুর রহমান, বিট কর্মকর্তা আব্দুল জব্বার, বিট কর্মকর্তা
তোসাদ্দেক হোসেন, আক্তার চৌধুরী, এফজি শাহ আলম, এসফিডি সোহাগ মিয়া, সুধাংশু
ও কামাল হোসেন প্রমুখ। এ ব্যাপারে র্যাঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হক
গনমাধ্যমকর্মীদের জানান, পরিবেশ ধ্বংসকারী ও বনখেকো যতই প্রভাবশালী হউক
কাউকে ছাড় দেওয়া হবেনা, এ অভিযান অব্যাহত আছে থাকবে এবং মহেশখালীকে
বনবিভাগের মডেল বানানো হবে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে বন
আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকার সচেতন মহল জানান, দীর্ঘদিন পরে হলে ও
মহেশখালী বনবিভাগে সু-যোগ্য র্যাঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হক যোগদান
করার পর থেকে আমুুল পরিবর্র্তন হয়েছে এবং তার সু-দক্ষ পরিচালনায় অন্যান্য
বিট কর্মকর্তা ও ষ্টাফদের সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে তাদের উপর
সরকার কর্তৃক দেওয়া মহৎ দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছে তাই মহেশখালীর
বনবিভাগ রক্ষিত ও পরিবেশ ভারসাম্য সুন্দর ভাবে রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment