![]() |
| হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যান আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স |
আফগানিস্তানের
পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি বাড়িতে আত্মঘাতী হামলায় ১৩জন নিহত
হয়েছেন। আজ রোববার এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে
রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।
ওই বাড়ির ছেলে তালেবানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসায় বাড়িতে এক উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে যখন অতিথিরা যোগ দিচ্ছিলেন তখনই এ বিস্ফোরণ ঘটানো হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, এ হামলায় মুক্তি পাওয়া ওই ছেলেটিও মারা গেছে। এ ছাড়া ওই ছেলেটির বাবাসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

No comments:
Post a Comment