সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গাড়ি বোমা ও দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।
সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া সরকার এবং বিরোধী পক্ষগুলোর প্রতিনিধিরা জাতিসংঘ-উদ্যোগে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যোগ দেয়ার সময় এ হামলায় নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার শিয়া মাজার ‘সৈয়দা জয়নবে’ এক গাড়ি বোমা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রথম হামলার পর লোকজন সেখানে উদ্ধার কাজ চালানোর সময় আরও দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী ভিড়ের মধ্যে নিজেদের উড়িয়ে দেয়।
যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আলজাজিরা জানায়, বেশ কয়েকজন শিয়া সেনাবাহিনী নিহত হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আইএস হামলার দায় স্বীকার করেছে। আইএস সমর্থিত বার্তা সংস্থা ‘আমাক’ এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, দামেস্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়া মিলিশিয়া ঘাঁটিতে দুটি অভিযান চালানো হয়েছে।

সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাটি ইরান, লেবানন এবং আশপাশের অঞ্চলের শিয়াদের জন্য পবিত্র ধর্মীয় স্থান।
অবজারভেটরি প্রধান রমি আব্দুলরহমান বলেন, আত্মঘাতী হামলাকারীরা শিয়া মিলিশিয়াদের বহনকারী একটি সামরিক বাসে হামলা চালায়।
এর আগেও এই মাজার ২০১২ ও ২০১৫ সালে হামলার শিকার হয়েছিল। তখন দুটি আত্মঘাতী হামলায় একটি চেক পয়েন্টের কাছে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিল।

No comments:
Post a Comment