পঞ্চগড়ের
দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকা-ের ঘটনায়
‘মূলহোতা’সহ আরও ৩ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে
দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাঙ্গা এলাকা থেকে হত্যাকা-ে ব্যবহৃত
একটি চাপাতি, দুইটি পিস্তল, তিনটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি ছোরা
ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে দেবীগঞ্জ থানায় পুলিশের
রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তবে
তিনি তদন্তের স্বার্থে মূলহোতাসহ গ্রেপ্তারদের নাম জানাতে অস্বীকার
করেছেন। তিনি বলেন, তারা হত্যাকা-ের পুরো রহস্য উদঘাটন করতে পেরেছেন।
হত্যাকা-ে মোট আটজন জড়িত ছিলো। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য
দুজনকেও শিগগিরই ধরা হবে। হত্যাকা-ে ব্যবহৃত দুটি পিস্তল, পাঁচটি গুলি,
তিনটি ম্যাগাজিন, তিনটি ছুরি ও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ডিআইজি
হুমায়ুন বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া দুই জেএমবি সদস্যর দেয়া তথ্যের
ভিত্তিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত রোববার সকালে দেবীগঞ্জের
সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা এবং সেবায়েত
গোপাল চন্দ্রকে গুলি করে দুর্বৃত্তরা।
Friday, February 26, 2016
পঞ্চগড়ে পুরোহিত হত্যা : ‘মূলহোতা’সহ ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার
সূত্র ও লেখক @Source and Writer:
Exclusive,
NewsCTGSpecial,
অপরাধ,
আইন আদালত ও বিচার
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment