শিলিগুড়ির
ব্যস্ত সড়কে তাণ্ডব চালাচ্ছে এক বন্যহাতি (বামে)। এতে অনেক মোটরসাইকেল ও
স্থাপনার ক্ষতি হয়। হাতিকে আটকাতে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি (পেছনে ইনজেকশনের
মতো বিঁধে আছে)। বুধবার ভারতীয় বন কর্মকর্তারা ক্রেন ব্যবহার করে হাতিকে
সেখান থেকে উদ্ধার করেন (মাঝে)। রোববার বেঙ্গালুরুতে পথচারীদের ওপর হামলা
করে একটি চিতাবাঘ (ডানে)। বৃহস্পতিবার ছবিগুলো প্রকাশ করা হয় -এএফপি
বন ছেড়ে লোকালয়ে ঘোরাঘুরি করছে চিতাবাঘ। যে কোনো সময় যার-তার ওপর আক্রমণ করতে পারে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আতংকে বেঙ্গালুরুর ১৩৫টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে কয়েকজন পথচারীর উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে, বন্যহাতির তাণ্ডবে আতংক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে। এই বুঝি আবার এলো- বুধবার এ ঘটনার পর থেকে সারা শহরে এখন একই ভয়। ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর নাল্লুরহাল্লিতে মঙ্গলবার একটি চিতাবাঘ ঘুরতে দেখা গেছে। শহরের হোয়াইট ফিল্ড এলাকায় একজন নির্মাণ শ্রমিক চিতাটি দেখেছেন। এই তথ্য জানাজানি হওয়ার পর নাল্লুরহাল্লিতে আতংক ছড়িয়ে পড়ে। বাবা-মায়েরা তাদের সন্তানদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় আরও তিনটি চিতাবাঘ ঘুরতে দেখে সেগুলো ধরার চেষ্টা চালায় বন কর্মকর্তারা। কিন্তু সেগুলো ধরা সম্ভব হয়নি। অর্থাৎ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সেগুলো। বন কর্মকর্তাদের ওই দল বলেন, তারা একটি চিতাকে মুখে কুকুর নিয়ে ঘুরে বেড়াতে দেখেছেন। এই এলাকার আশপাশে বেশ কিছু হাই-টেক প্রতিষ্ঠান রয়েছে। ফলে শুধু শিশুদের মধ্যে নয়, সব শ্রেণীর মানুষের মধ্যে চিতার আতংক বিরাজ করছে। বৃহস্পতিবারও নাল্লুরহাল্লিতে চিতাগুলোকে ধরতে অভিযান চালানো হয়। নাল্লুরহাল্লিতে চিতাবাঘ ঘুরতে দেখে বুধবারই এই এলাকা এবং আশপাশের এলাকার ১৩৫টি স্কুলের মধ্যে ৮০টি বন্ধ করে দেয়া হয়।

No comments:
Post a Comment