Thursday, February 4, 2016

ঢাকায় অপহৃত শিশু টঙ্গীতে উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে অপহৃত শিশুকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে । বুধবার  রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ওই শিশকে উদ্ধার করা হয়। অপহৃত মীম আকতার (০৭) রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। এদিকে এ ঘটনায় অপহরণকারী মো. নাঈম (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক নাঈম গাজীপুর সদর উপজেলার পাজুলিয়া এলাকার মারফত আলীর ছেলে। টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, সন্ধ্যায় শিশু মীমকে নিয়ে নাঈম টঙ্গী রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে নাঈমকে আটক করে জিজ্ঞাসাবাদ  করা হয়। এক পর্যায়ে মীমকে অপহরণের কথা স্বীকার করেন তিনি। এসআই আলাউদ্দিন বলেন, সকালে স্কুল যাওয়ার পথে মিরপুর থেকে মীমকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসেন নাঈম। পরে অপহৃতা শিশু ও অপহরণকারীকে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করা হয় বলে জানান এসআই আলাউদ্দিন।

No comments:

Post a Comment