জামার্নির
ব্যাভারিয়া রাজ্যে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত
নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন বলে জানা গেছে। মিউনিক
থেকে ৬০ কিলোমিটার দূরে রোসেনহেম ও হোলস্কিরসেনের মাধ্যবর্তী স্থানে
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
ঘটনাস্থল থেকে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ছাড়াও আহত শতাধিক
যাত্রীতে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে যাদের মধ্যে চল্লিশজনের
অবস্থা গুরুতর এবং ১৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। বাভারিয়া
রাজ্যের পুলিশ জানিয়েছে, ব্যাড অ্যাবলিঙ শহরের কাছে দুটি ট্রেন একই লাইনে
চলে আসলে ওই মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকটি বগিসহ একটি ট্রেন
লাইনচ্যুত হয়।
দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশের টুইট বার্তায় জানা গেছে, আহতের সংখ্যা প্রায় ১০০।
উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলোতে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।
বাভারিয়ার স্থানীয় পুলিশের মুখমাত্র স্টেফান সনট্যাগ গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় স্মরণকালের মধ্যে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ঘটাস্থলের কাছে চিকিৎসকদের দল, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পৌঁছেছে। স্থানীয় এলাকায় কার্নিভালের ছুটি থাকায় ট্রেন গুলোতে কোনো ছাত্র-ছাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে।

No comments:
Post a Comment