পুরনো
জাহাজ আমদানি, ভাঙা ও প্রক্রিয়াকরণে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন
বাংলাদেশকে সরকারের দেওয়া অনুমোদন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান
বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এ আদেশের ফলে পুরনো জাহাজ আমদানি, ভাঙা ও প্রক্রিয়াকরণে শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী শাহরিয়ার কবির।
জানা গেছে, জাহাজ আমদানি, ভাঙা ও প্রক্রিয়াজাতকরণের অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশকে গত ২০ ডিসেম্বর অনুমোদন দেয় শিল্প মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন পক্ষে হাইকোর্টে রিট করা হয়।
গত ৫ জানুয়ারি হাইকোর্ট ওই অনুমোদনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের পাশাপাশি অনুমোদন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
২৪ জানুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি ওইদিন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
আদালতে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

No comments:
Post a Comment