অভিনয়ের
পাশাপাশি ছবির পাণ্ডুলিপি লেখার কাজেও বেশ সিদ্ধহস্ত বলিউড অভিনেতা ফারহান
আকতার। হবেই বা না কেন। তিনি যে উপমহাদেশের বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ
আখতারের পুত্র। বাবার মতো কবিতাতেও মন আছে এ নায়কের। এবার ঢাকার দর্শকদের
শুধু গান ও কবিতা শোনাতে আসছেন ‘ভাগ মিলখা ভাগ’ ছবির বিখ্যাত এ নায়ক। আগামী
৩১ মার্চ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে এ
আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের। এ অনুষ্ঠানেই নিজের রচিত কবিতা ও গান
পরিবেশন করবেন বলিউডের এ তারকা।
এ
প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান জানান, এটি হবে ফারহান আকতারের একক অনুষ্ঠান।
অনুষ্ঠানটির স্থায়িত্ব হবে মাত্র দুই ঘণ্টা। আর দু’ঘণ্টার এ অনুষ্ঠানে
ফারহান গানের পাশাপাশি স্বরচিত কবিতাও আবৃত্তি করে শোনাবেন। এছাড়াও ফারহান
আকতারের বিশেষ পছন্দের শায়ের বা উর্দু ছোট কবিতা শোনাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে ২০০১ সালে পরিচালক হিসেবে
আত্মপ্রকাশ করেন ফারহান আকতার। এ ছবির মাধ্যমেই ভারতের জাতীয় চলচ্চিত্র
পুরস্কার পান তিনি। তারপর নামেন অভিনয়ে। এক্ষেত্রেও সফল এ তারকা।

No comments:
Post a Comment