Sunday, February 28, 2016

কক্সবাজারে পুলিশের উপস্থিতিতে ফাঁকা গুলিবর্ষণ, নারীসহ আহত-৪

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদরঃ কক্সবাজার সদরের জালালাবাদে পুলিশের উপস্থিতিতে ফাঁকাগুলিবর্ষণ করে জমি দখলের চেষ্টা চালিয়েছে চিহ্নিত ভূমিদস্যুরা। ২৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় বাহারছড়া রমজান মিয়ার দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। সংঘটিত ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আহতরা হল বাহারছড়া এলাকার আশরাফুজ্জামান (৩৫), মৃত ইলিয়াছের পুত্র শামসুল আলম ও শফি আলম (৪০)। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিন প্রত্যক্ষদর্শী মৃত ইলিয়াছের পুত্র শাহ আলম, মুখলেছুর রহমানের পুত্র আবু শামা, মধ্যম পোকখালীর জাফর আলমের পুত্র আবদুল হাকিম, শফি উল্লাহর পুত্র আমানু জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া ৫০ বছর ধরে দখলে থাকা জালালাবাদ বাহারছড়া এলাকার মৃত মমতাজ আহমদ সওদাগরের পুত্র রমজান আলী সওদাগরের জমিটি দখল করতে উত্তর নাইক্ষ্যংদিয়ার মৃত আবদু শুক্কুরের পুত্র বাবুল, মৃত আবদু ছবির পুত্র হেলাল, স্থানীয় মোবারক, ইছহাক, আবুল কাশেমের পুত্র জিহানের নেতৃত্বে দেড় শতাধিক দুর্বৃত্ত লোহার রড, খন্ডা, হকিস্টিক ও লাঠি নিয়ে জোর পূর্বক দোকান দখলের চেষ্টা চালায়। এতে বাঁধা প্রদান করলে চিহ্নিত দুর্বৃত্তরা আশরাফুজ্জামান, শামসুল আলম, শফি আলম ও খালেদা বেগমকে উপর্যুপরী মারধর করে। বর্তমানে আশরাফুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা ৫-৬ রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে গেলে আবারো জোর করে দখলের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। রমজান আলী সওদাগরের দ্বিতীয় স্ত্রী খালেদা বেগম (৫৫) জানায়, মৃত আবদু হেলাল উদ্দীন গুলি করে এবং লাথি, কিল-ঘুষি মেরে আমাকে আহত করে। পুত্র তারেক সংঘটিত ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায়। অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলবে।

No comments:

Post a Comment