![]() |
| ব্যক্তিগত জেটে নেইমার |
বার্সেলোনার
ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রায় ৪০ কোটি টাকা (৫ কোটি ডলার) মূল্যের
সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে সাও পওলোর একটি আদালত। খবর মার্কা'র।
নেইমারের যে সম্পদ জব্দের নির্দেশ হয়েছে, তার মধ্যে একটি বিলাসবহুল ইয়ট, একটি ব্যক্তিগত জেট এয়ারক্রেফটসহ বিভিন্ন সম্পত্তি রয়েছে।
মূলত ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলার সময়ে কর ফাঁকির অভিযোগে নেইমারের সম্পদ জব্দ করা হল। সাও পাওলোর আদালত গত সপ্তাহে নেইমারের আপিল খারিজ করে। এরপরই তার সম্পদ জব্দের কাজ শুরু হয়। এ পর্যন্ত জব্দকৃত সম্পদের পরিমাণ ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার।
গত বছর নেইমার, তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৩ মিলিয়ন রিয়েল বা ১৬ মিলিয়ন ডলার কর ফাঁফির অভিযোগ উঠে।
তবে কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেছেন নেইমার ও তার পরিবার। নেইমারের যে জেটটি জব্দ করা হয়েছে, সেটি তিনি বিশ্বকাপ চলাকালে এবং ছুটির দিনে ব্যবহার করতেন।

No comments:
Post a Comment