Saturday, February 20, 2016

৪ শিশু হত্যা : ফাঁসি দাবিতে ফুঁসছে মানুষ, আটক আরো একজন

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যার ঘটনায় সালেহ উদ্দিন আহমেদ (২৭) নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় তাকে সুন্দ্রাটিকি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর সালেহ উদ্দিন আহমেদকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে গ্রেফতারকৃত বাছির মিয়ার ভাই।
এর আগে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হচ্ছে- আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, বাছির, আরজু। এর মাঝে আব্দুল আলী বাগাল ও তার ছেলে জুয়েল মিয়া ১০ দিনের রিমান্ডে রয়েছে। আর রুবেল ইতিমধ্যে শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় সে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় সে।
এদিকে লোমহর্ষক এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছে বাহুবলের সর্বস্তরের মানুষ। শিক্ষক, শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষ মানববন্ধনের আয়োজন করেছে। শনিবার দিনভর এসব মানববন্ধন করা হবে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন সালেহ উদ্দিন আহমেদকে ঘেরাও দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তাকে গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতদের পরিবারের সন্দেহের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রোমহর্ষক এ হত্যাকা-ে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করছে মিরপুর সানসাইন প্রি ক্যাডেট কেজি এন্ড হাই স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা। সকাল ১১টায় তারা মিরপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করে। দুপুরে বাহুবল অনার্স কলেজ, বেলা ২টায় ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, একই সময় বাহুবলের সচেতন নাগরিক সমাজ ও বিকেল ৪টায় মাদ্রাসা ছাত্র-শিক্ষকের ব্যানারে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করার কথা রয়েছে।

No comments:

Post a Comment