রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন
ভবনের সাততলা থেকে পড়ে আল-আমীন (২৫) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে মধ্য বাড্ডার মোল্লাপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা
ঘটে। আল-আমীন মধ্য বাড্ডার আলাতুন্নেসা স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন বলে
জানা গেছে।
নিহতের সহকর্মীরা জানান, উক্ত এলাকায় ওয়ার্কাস ডেভেলপমেন্টের মঙ্গল গার্ডেন
নামের নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় সেন্টারিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা।
অসতর্ক অবস্থায় হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যান আল-আমীন। সহকর্মী আফজালসহ
আরো কয়েকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আফজালসহ তিন জনকে ঢামেক
পুলিশ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক
জানান, বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের ক্যাম্পে নেয়া হয়। পরে তাদের ছেড়ে
দেয়া হয়। আল-আমীনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
Friday, February 12, 2016
মধ্য বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সূত্র ও লেখক @Source and Writer:
দুর্ঘটনা,
ব্রেকিং নিউজ,
যুগান্তর
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment