চট্টগ্রামে
চার দিনব্যাপী রিহ্যাব মেলার সমাপনী দিনে ক্রেতা সমাগম এবং বিক্রি
প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মেলায় আড়াইশ’ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রির
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আয়োজকদের প্রত্যাশার চেয়েও বেশি অর্থাৎ ৩০০
কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে। এ বেচাবিক্রি দেখে আয়োজকরা
বলছেন, দেশের আবাসন খাত আবারও জেগে উঠতে শুরু করেছে। আবাসন খাতের মন্দাভাব
কেটে যাচ্ছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার
প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম। অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মোহাম্মদ আবদুল কাদের জিলানী
প্রমুখ।
রিহ্যাব মেলার আয়োজকরা জানান, চার বছর ধরে চলা মন্দা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে আবাসন খাত। কয়েক বছর ধরে অবিক্রীত থাকা ফ্ল্যাটের বিক্রি বেড়েছে।
রাজনৈতিক অস্থিরতা না থাকায়, ব্যাংক ঋণের সুদহার কমে আসায় এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রবাসীদের জন্য ব্যাংকের অর্থায়ন চালু হওয়ায় আশার আলো দেখতে পাচ্ছেন আবাসন ব্যবসায়ীরা। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, আবাসন ব্যবসার মন্দা শুরু ২০১২ সাল থেকে। ২০১৪ সালের হিসাবে, চট্টগ্রামে রিহ্যাবের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর ১০ হাজার ফ্ল্যাটের মধ্যে অবিক্রীত পড়েছিল পাঁচ হাজার। এতে এ খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ আটকা পড়েছিল। এটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে।
রিহ্যাবের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান প্রকৌশলী এসএম আবু সুফিয়ান যুগান্তরকে জানান, ‘শনিবার পর্যন্ত ২০০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে। সমাপনী দিনে আরও ১০০ কোটি টাকার বেশি প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস বিক্রি হয়েছে। আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ক্রেতাদের অংশগ্রহণ। এছাড়া শুক্রবার পাঁচ হাজার ক্রেতা এসেছিলেন মেলায়। শনিবার ক্রেতার সমাগম আরও বেশি ছিল। সমাপনী দিনে মেলায় শুধু মানুষ আর মানুষ। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ দেখে এককথায় বলা যায়, দেশের আবাসন শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। এখন আবাসন খাতের মন্দাভাব দূর হচ্ছে।’

No comments:
Post a Comment