Monday, February 22, 2016

সিরিয়ায় বোমা ও বিমান হামলায় নিহত দেড়শ’

সিরিয়ার সিরিজ বোমা ও বিমান হামায় গত ২৪ ঘণ্টায় দেড়শ’ লোক প্রাণ হারিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহতদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
এর মধ্যে আলেপ্পো এর আশপাশের শহরগুলোতে সরকার বিরোধীদের শক্ত ঘাঁটিতে রাশিয়ার সিরিজ বিমান হামলায় ৮০ জনের মতো মানুষ নিহত হয়েছে।
এছাড়া, দেশটির রাজধানী দামেস্কের কাছে একটি হাটে সিরিজ বোমা হামলায় ৬০ জনের মতো মারা যায়। এ হামলার জন্যও স্থানীয়রা রাশিয়াকেই দায়ী করছে। খবর দ্যা ডেইলি স্টার লেবাননের।
এর আগে গত শুক্রবার হোসম শহরে আল-জাহরা এলাকায় জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
একটি টিভি চ্যানেলের ভিডিওচিত্রে ক্ষতিগ্রস্ত দোকানপাট, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া গাড়ি এবং আহতদের কষ্টের চিত্র দেখানো হয়েছে।
আজকের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সরকারি নিয়ন্ত্রণে থাকা হোমস নগরী বরাবরই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত মাসে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়।
চলতি মাসে সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যে এটি বড় ধরনের দ্বিতীয় হামলা। বিদ্রোহীদের কাছ থেকে হোমসের নিয়ন্ত্রণ নিতে সরকারি সেনাদের বড় ধরনের মাসুল দিতে হচ্ছে।
গত প্রায় পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো ৪০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
একদা বিপ্লবের রাজধানী খ্যাত হোমস শহরের বেশির ভাগ এলাকাই এখন সরকারি বাহিনীর দখলে।

No comments:

Post a Comment