হবিগঞ্জের
বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যার ঘটনায় আবদুল আলী
বাগাল ও তার ছেলে জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে
পেয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের জ্যেষ্ঠ
বিচারিক হাকিম আদালতে এ দুই আসামিকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০
দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক কাওসার আলম দুই আসামির
প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল দুপুরে ভাদেশ্বর ইউনিয়নের
সুন্দ্রাটিকি গ্রামের নিখোঁজ হওয়া চার শিশুর লাশ পাঁচ দিন পর বাড়ির অদূরে
মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলো বাহুবল উপজেলার
ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে
সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া
আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের
চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের
প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে
সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)। নিখোঁজ শিশুরা শুক্রবার
বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়েছিল। সন্ধ্যার
পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুঁজি করতে থাকেন।
Thursday, February 18, 2016
চার শিশু হত্যার ঘটনায় দুইজন রিমান্ডে
সূত্র ও লেখক @Source and Writer:
Exclusive,
আইন আদালত ও বিচার,
মানবজমিন,
শিশু
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment