Saturday, February 13, 2016

ভ্যালেন্টাইনস ডে পালন নিষিদ্ধ!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। পেশাওয়ারের কাছে কোহাট জেলার কোনো দোকানে ভ্যালেন্টাইন কার্ড এবং কোনো রোমান্টিক জিনিসপত্র বিক্রি না করতে নির্দেশনা দিয়েছে জেলার কর্তৃপক্ষ। এ নির্দেশনা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশও দিয়েছেন তারা। কেন তারা এই পদক্ষেপ নিলেন এর কোনো কারণ অবশ্য জেলা কর্তৃপক্ষ উল্লেখ করেননি। কট্টর ইসলামপন্থীরা কোহাট জেলার ক্ষমতায় আছে। এর আগে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা ‘ভ্যালেন্টাইন্স ডে’ পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল এই বলে যে, এটি পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী। পাকিস্তানেও সম্প্রতি ‘ভ্যালেন্টাইন্স ডে’ পালন জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে দোকানপাটে কার্ড, চকোলেট এবং অনেক ধরণের জিনিসপত্র বিক্রি হয়।
তথ্য সূত্র: বিবিসি বাংলা।

No comments:

Post a Comment