Friday, February 12, 2016

বাবা পর্নস্টার, তাই সন্তানকে ঘাড়ধাক্কা দিয়ে তাড়াল স্কুল!

সাবেক পর্নস্টার জে জেরডিনার ৫ বছরের ছেলেকে আমেরিকার অ্যারিজোনার স্কটসডেল ক্রিশ্চিয়ান অ্যাকাডেমি থেকে তাড়ানো হয়েছে। বর্তমানে জেরডিনা একটি হেল্থ ড্রিংক-এর সংস্থার মালিক। কিন্তু জেমা জেমসনের সঙ্গে বিয়ের আগে এবং পরে কিছু দিন তিনি পর্ন ছবি প্রোডিউস করেছিলেন। কয়েকটিতে অভিনয় করেছিলেন নিজে। সংসার এবং সন্তান হওয়ার পরে অবশ্য সেই দুনিয়া ছেড়ে চলে আসেন। গত বছর তার ছেলে জেইডেনকে ভর্তি করা হবে জানিয়ে স্কুল থেকে চিঠি আসে। ছেলেকে ভর্তি করার আগে বাবার সঙ্গেও কথা বলেছিলেন স্কুল কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছিল, আপনার সঙ্গে সময় কাটিয়ে আমাদের খুব ভালো লেগেছে। আপনার ছেলেকে কিন্ডারগার্টেনে ভর্তি করার সিদ্ধান্ত জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতে আপনি আমাদের সঙ্গে এভাবেই এগিয়ে যাবেন। কিন্তু এর মাসদুয়েক পরেই আসে আর একটি চিঠি। সেখানে বলা হয়, জেইডেনকে স্কুল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ? বাবার ‘পেশা’। এর পরেই ক্ষিপ্ত জেরডিনা আইনি পদক্ষেপের কথা ভাবছেন।

No comments:

Post a Comment