Thursday, February 4, 2016

শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকার আরেকটি উইকেটের পতন। উল্লসিত পাকিস্তানি যুবারা। বুধবার মিরপুরে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বোলাররাই জেতালেন পাকিস্তান যুবাদের। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২১৩ রানের লক্ষ্য দিয়েও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বি-গ্রপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। শেষ আটে সোমবার ফতুল্লা স্টেডিয়ামে পাকিস্তানের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে হারলেও আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকার প্রতিপক্ষ ইংল্যান্ড। রোববার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বুধবার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হয়েছে। চার গ্র“পের শীর্ষ দলগুলো হল- বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। কাল টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের হাসান মহসিন ৮৬ রান করলেও বাকিরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৮৬ বলে আট চার ও এক ছয়ে এই রান করেন হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান সালমান ফারাজের। পাকিস্তানের শেষ পাঁচ ব্যাটসম্যান দুই অংক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় পাকিস্তান। শ্রীলংকার থিলান নিমেশ, ডি সিলভা ও দামিথা সিলভা দুটি করে উইকেট নেন। ২১৩ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলংকা। ২১ রানের মধ্যেই দুই ওপেনার বিদায় নেন। প্রাথমিক ধাক্কা সামাল দেন কামিন্দু মেন্ডিস। আসালানকাকে নিয়ে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন তিনি। এরপর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে আবারও শ্রীলংকাকে চাপে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে কামিন্দুর সঙ্গে ডি সিলভার ৮৪ রানের জুটি জয়ের পথ দেখাচ্ছিল যুবা লংকানদের। কিন্তু ১০৪ বলে ৬৮ রান করে কামিন্দু বিদায় নিলে আর কেউ ধরে খেলতে পারেননি। ডি সিলভার ৪৬ এবং দামিথা সিলভার অপরাজিত ২১ রানে হারের ব্যবধান কমেছে যা। শেষ পর্যন্ত তারা ৪৬.৪ ওভারে ১৮৯ রানে অলআউট হলে পাকিস্তান ২৩ রানের জয় পায়। তিনটি উইকেট নেন সাদাব খান। এছাড়া সামিন গুল, হাসান মহসিন ও আহমেদ শফিক দুটি করে উইকেট পান। ম্যাচসেরা হয়েছেন হাসান মহসিন

No comments:

Post a Comment