সুপ্রিম
কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নতুন তিন বিচারপতি আজ সোমবার সকালে
শপথ নিয়েছেন। তাঁরা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো.
নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আজ সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নবনিযুক্ত তিন বিচারপতিকে একে একে শপথবাক্য পাঠ করান। এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর নতুন তিন বিচারপতি আজ থেকেই বিচারকাজ শুরু করেছেন। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গতকাল রোববার হাইকোর্ট বিভাগের ওই তিনজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে।
নতুন তিনজন শপথ নেওয়ার পর আপিল বিভাগে বিচারপতির সদস্যসংখ্যা দাঁড়াল নয়জনে। সংবিধান অনুসারে আপিল বিভাগে সর্বোচ্চ ১১ জন সদস্য থাকতে পারেন।

No comments:
Post a Comment