রাজধানীর
ধানমণ্ডি এলাকায় আগুন লেগেছে। এসময় ধোয়ায় অসুস্থ হয়ে মন্নুজান (৫৫) নামে
এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নারী মুন্নুজান বেগম ১২ তলা ভবনের
আট তলায় থাকতেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক
বলেন, পশ্চিম ধানমণ্ডির ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়িতে শনিবার রাত সোয়া ১টার
দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে
প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের
কর্মকর্তা মাহমুদুল বলেন, ভবনের নিচতলায় আগুন লাগে। পরে তা উপরের ফ্ল্যাটে
ছড়িয়ে পড়ে। ভবনের বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে বের করে আনা হয়।
আট তলা থেকে মুন্নুজানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে রোববার ভোরে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের
কর্মকর্তা মাহমুদুল হক বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে
জানান তিনি।
Sunday, February 7, 2016
ধানমণ্ডিতে আবাসিক ভবনে আগুন, ধোয়ায় নারীর মৃত্যু
সূত্র ও লেখক @Source and Writer:
দুর্ঘটনা,
ব্রেকিং নিউজ,
যুগান্তর
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment