শ্রীলঙ্কার
বিপক্ষে রোববার ৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন সাব্বির রহমান। ইনিংস শেষে
বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৭। দলীয় সংগ্রহের ৫৪.৪২% রান সাব্বিরের। তবে তিনি
যখন উইকেট দেন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৮। এতে এক বিশ্বরেকর্ড গড়ে
ফেলেন সাব্বির রহমান। বাংলাদেশ দলের সংগ্রহের ৭৪.০৭% রান তখন সাব্বির
রহমানের । টি-টোয়েন্টিতে কমপক্ষে দলীয় ১০০ রানে উইকেট পতন হওয়া কোনো
ব্যাটসম্যানের দলীয় সংগ্রহে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল
ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের। ২০১২‘র টি-টোয়েন্টি বিশ্বকাপে
শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে দলীয় ১০৮ রানে উইকেট দেন স্যামুয়েলস। দলীয়
সংগ্রহে তখন স্যামুয়েলসের অবদান ছিল ৭৮ রান। রোববার এশিয়া কাপে শ্রীলঙ্কার
বিপক্ষে ইনিংসে সাব্বির রহমান খেলেন ৫৪ বল। টি-টোয়েন্টি ইতিহাসে
বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটি ইনিংসে দ্বিতীয় সর্বাধিক বল মোকাবিলার
রেকর্ড। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৮ রানের ইনিংসে বাংলাদেশ
ওপেনার তামিম ইকবাল মোকাবিলা করেন ৬১ বল। ৫৪ বল মোকাবিলার ঘটনা রয়েছে আর
কেবল সাকিব আল হাসানের। ২০১২‘র টি-টোয়েনিট বিশ্বকাপে পাল্লেকেলেতে
পাকিস্তানের বিপক্ষে ৫৪ বলে ৮৪ রান করেন সাকিব। টি-টোয়েন্টি বাংলাদেশের
দ্বিতীয় সেরা ৩১.৬১ রানের গড় সাব্বির রহমানের। এনামুল হক বিজয়ের এতে সংগ্রহ
৩২.২৭ গড়ে ৩৫৫ রান। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সাব্বিরের সংগ্রহ ৪১১ রান।
স্ট্রাইক গড় ১২১.২৩। আর ২০১৬ সালে ব্যাটিংক্রমের তিন নম্বরে সুযোগ নিয়ে
৪৫.০০ গড়ে সাব্বিরের সংগ্রহ ২৭০ রান। এসময় তার স্ট্রাইক গড় ১৩৫.০০।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment