Sunday, February 28, 2016

রক্তের দামে সিরিয়ায় যুদ্ধবিরতি

অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী তাণ্ডব, শত্রু-মিত্রের বিমান হামলা, রক্তের
ছোপ ও বোমাতংক ভুলে অবসর সময়ে চতুরাজি (পাশা) খেলায়
মগ্ন সিরিয়ার কয়েকজন বাসিন্দা। দেশটির সাময়িক যুদ্ধবিরতিতে
স্বস্তির দেখা মিলেছে লাখ লাখ মানুষের মনে। দীর্ঘ পাঁচ বছরের
রক্তক্ষয়ী সংঘাতে বিধ্বস্ত জনমনে সুখের পরশ পাওয়ার উত্তম
উদাহরণ হতে পারে এটি। দামেস্কের একটি ক্যাফে থেকে
শনিবার তোলা ছবি
যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর দামেস্কে গোলাবর্ষণ হয়েছে * যুদ্ধবিরতি অক্ষুণ্ণ থাকলে ৭ মার্চ পুনরায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু হবে
অবশেষে পাঁচ বছর পর সাময়িক যুদ্ধবিরতিতে গেল সিরিয়া। জাতিসংঘের মধ্যস্থতায় শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময় রাত ১০টা) থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। দেশটির মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, উত্তরের লাত্তাকিয়া প্রদেশ এখন শান্ত। হোমস ও হামা প্রদেশও শান্ত রয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, অনেক রক্তের দামে এ যুদ্ধবিরতি আসল, কিন্তু টললেন না প্রেসিডেন্ট বাশার আল আসাদ। জাতিসংঘের হিসাব অনুযায়ী দীর্ঘ পাঁচ বছরের সিরীয় গৃহযুদ্ধে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থীতে পরিণত হয়েছেন। বিবদমান পক্ষগুলো এই সমঝোতা মেনে চললে এটিই হবে দেশটিতে লড়াইরত সবপক্ষের মধ্যে প্রথম যুদ্ধবিরতি। সব পক্ষকে এই যুদ্ধবিরতির চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দেয়া এ যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে নিরাপত্তা পরিষদ।
সমঝোতা অনুযায়ী সিরীয় সরকার ও বিদ্রোহী পক্ষগুলোর মধ্যে এ যুদ্ধবিরতি হলেও সেখানে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত নুসরা ফ্রন্টকে রাখা হয়নি। শুক্রবার নুসরা ফ্রন্ট তার সমর্থকদের সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্রদের বিরুদ্ধে জোর হামলা চালানোর আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর দামেস্কে গোলাবর্ষণ হয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। কারা এ হামলা চালিয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরীয় সরকার ও রাশিয়ার প্রতি হুশিয়ারি জানিয়ে বলেন, ‘সমগ্র বিশ্ব বিষয়টি পর্যবেক্ষণ করছে। শুক্রবারও রুশ বিমান থেকে সিরিয়ায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।
জানা গেছে, সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি বড় পরিসরে অক্ষুণ্ণ থাকলে ৭ মার্চ পুনরায় সিরিয়াবিষয়ক শান্তি আলোচনা শুরু হবে। সিরিয়ায় বিবদমান প্রায় ১০০ বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতির এই চুক্তিকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সিরিয়ারবিরোধী আমব্রেলা গ্রুপ এইচএনসি জানিয়েছে।

No comments:

Post a Comment