Thursday, February 18, 2016

মার্কিন নাগরিক অপহরণে কাফরুল থানায় মামলা

রাজধানীর মহাখালী এলাকা থেকে মফিজুল ইসলাম নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে অপহরণের অভিযোগে কাফরুল থানায় মামলা হয়েছে।
মফিজুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন। গত ২২ জানুয়ারি তিনি দেশে এসে বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন।
বুধবার রাতের ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন তার ভাগনে আবুল হোসেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে মতিঝিল থেকে বারিধারার বাসায় ফিরছিলেন মফিজুল হক। পথে মহাখালী উড়ালসেতুতে মোটরসাইকেল ও একটি সাদা রঙের মাইক্রোবাস দিয়ে তার গাড়ির গতিরোধ করেন চার দুর্বৃত্ত। এ সময় গাড়িচালককে মারধর করে জোর করে গাড়ি থেকে নামিয়ে মফিজুলকে নিয়ে যান তারা।
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম বলেন, মফিজুলকে নিয়ে যাওয়ার পর কাফরুল থানায় তার গাড়িচালক ইমরান আলী অভিযোগ করেন।
তিনি বলেন, এরপর রাতে থানায় এসে অজ্ঞাত ৬-৭ জনের নামে মামলা করেন মফিজুল ইসলামের ভাগনে আবুল হোসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment