ডিয়েগো
ম্যারাডোনা-লিওনেল মেসির আর্জেন্টিনার ফুটবলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
রোববার দেশটিতে এক ফুটবল ম্যাচে রেফারিকে গুলি করে হত্যা করেছে এক
খেলোয়াড়।
করডোবা রাজ্যে এক ঘরোয়া ফুটবল খেলার মাঠে ফাউলে লাল কার্ড দেয়ায় ওই খেলোয়াড় গুলি করে হত্যা করল সিজার ফ্লোরেস (৪৮) নামে এক রেফারিকে। খবর দ্যা মিররের।
এ সময় তার এলোপাথাড়ি গুলিতে ওয়াল্টার জারাতে (২৫) নামে আরেক খেলোয়াড়ও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
খবরে বলা হয়, স্থানীয় দুটি দলের মধ্যে চলছিল ম্যাচ। প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ট্যাকল করায় ওই খেলোয়াড়কে রেফারি সিজার ফ্লোরেস লাল কার্ড দেখান ।
লাল কার্ড দেখার তিন মিনিটের মাথায় ক্ষুব্ধ ওই খেলোয়াড় মাঠে ঢুকে রেফারির মাথা, ঘাড় ও বুকে তিনটি গুলি করেন। খুনি খেলোয়াড় দ্রুত পালিয়ে যায়।
তবে মাঠে কীভাবে পিস্তল এল তা পরিষ্কার নয়। পুলিশ ওই খেলোয়াড়কে খুঁজছে। খবরে ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।

No comments:
Post a Comment