২০১৫
সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড-নির্ধারিত
ফির চেয়ে বেশি টাকা নিয়েও তা ফেরত ও জবাব না দেওয়ায় ১ হাজার ২০৯টি
শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। তিনি বলেন, ৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ওই সব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করা হবে। ২৫ ফেব্রুয়ারি নোটিশ জারির দিন থেকে ৩০ দিন গণনা করা হবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এসএসসির ফরম পূরণে বোর্ড-নির্ধারিত ফি বিজ্ঞানে ১ হাজার ৪৫০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১ হাজার ৩৩০ টাকা। কিন্তু সারা দেশে মোট ৩ হাজার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ফরম পূরণে বেশি টাকা নেওয়ার অভিযোগ ওঠে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এসব প্রতিষ্ঠানকে ৭ কর্মদিবসের মধ্যে বাড়তি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ৮৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে বলে জানিয়েছে। আর ৯৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়েছে, তারা বোর্ড-নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করেনি।
শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বেশি নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি প্রতিবেদন দিয়েছে। এ ছাড়া সরকারের আরেকটি মাধ্যমেও তথ্য সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই হচ্ছে। যারা বেশি বেতন নিয়েও ফেরত দেয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment