ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি
অনুমোদন নিয়েই বিদেশ থেকে তহবিল এনে থাকে সংস্থাটি। এই তহবিল স্বচ্ছতার
সঙ্গে ব্যবহার করে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সরকারের কাছে জমা দেয়া হয়। ফলে
টিআইবির তহবিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। বৃহস্পতিবার সহযোগী সংগঠন
সচেতন নাগরিক কমিটির (সনাক)'ইয়েস জাতীয় সম্মেলনে' এ দাবি করেন দুর্নীতি
বিরোধী বেসরকারি সংস্থা টিআইবির কর্মকর্তারা। অনুষ্ঠানে টিআইবি কর্মকর্তারা
দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি হিসাব সংক্রান্ত
সংসদীয় স্থায়ী কমিটিসহ সরকারি সংস্থাগুলোকে কার্যকর করে দুর্নীতি বিরোধী
ভূমিকা রাখার আহ্বান জানান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। টিআইবি চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, দুর্বলদের ওপর অত্যাচার, নির্যাতন, হয়রানি এমনকি হত্যা করে সম্পদ গ্রাস করতে আমরা কুণ্ঠাবোধ করছি না। মনে করছি না মানুষ হিসেবে অবশ্যই কোথাও না কোথাও জবাবদিহিতা রয়েছে। আমরা ব্যথিত হই, যাদের এ সব দমন করার দায়িত্ব তারা তা করছেন না। রাষ্ট্রকে ভুললে চলবে না নাগরিকরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যারা রাষ্ট্রের দায়িত্বে যান তারা যেন ভুলে না যান সংবিধান রক্ষায় দায়িত্ব তাদের।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের যে কোনো অর্জনে তরুণরাই অবদান রেখেছে। এ তরুণদের বিবেক জাগ্রত করে ধীরে ধীরে সমাজকে এগিয়ে নিতে চাই।

ট্রাস্টি
বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন বলেন, যারা ব্লগার ও লেখকদের হত্যা করছে
তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক যে কোনো আন্দোলনে
তরুণদের এগিয়ে আসতে হবে।

No comments:
Post a Comment