Monday, February 22, 2016

বনানীতে পুলিশের গাড়িচাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে রংসাইড দিয়ে আসা পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে বনানী কবরস্থানের পাশে মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ছাত্র নিহতের ঘটনার খবর শুনে আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলে জড়ো হয়। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় পুরো রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে বনানী কবরস্থানের কাছে পুলিশের নম্বর-প্লেট বিহীন একটি মাইক্রোবাস রং সাইড দিয়ে সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে মহাখালী ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর একজন নিহত হয়।
এখন পর্যন্ত নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের পরিচয় জানা যায়নি।

No comments:

Post a Comment