Sunday, February 21, 2016

মিশিগানে ৭ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৭ জন গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।এ সময় অন্তত ৩ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে মিশিগানের কালামাজো শহরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই বন্দুকধারীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী গাড়ি চালিয়ে এসে প্রথমে ক্রাকার ব্যারেল নামের রেস্টুরেন্টে এলোপাথাড়ি গুলি চালায়। সেখানে ৫ জন নিহত হন। এরপর তিনি একটি ডিলারশিপে গিয়ে গুলি করে দু'জনকে হত্যা করে। একইভাবে তিনি একটি কার পার্কিং এলাকায় এক মহিলাকে গুলি করেন। তার অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, ঘাতক ৫০ বছরের একজন শেতাঙ্গ। তবে তার পরিচয় প্রকাশ করেনি।
কালামাজোর রেস্টুরেন্টের কর্মী পল মাতায়াস বলেন, 'এলোপাথাড়ি গুলিতে সবাই মারা গেছেন।

No comments:

Post a Comment