Thursday, February 4, 2016

নাটোরে হিরোইন বহনের অভিযোগে যুবকের ফাঁসি

নাটোরে হেরোইন বহনের অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে নাটোরের জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ফারুক হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মহিষাল বাড়ি গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে। ২০১২ সালের ১২ জুলাই নাটোর-ঢাকা মহসড়কের কাছিকাটা টোলপ্লাজায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন বাসে তল্লাশি চালায় নাটোরের ডিবি পুলিশ। এসময় এক কেজি দুইশ’ গ্রাম হেরোইনসহ যুবক ফারুক হোসেনকে আটকের পর নাটোর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়।

No comments:

Post a Comment