![]() |
| এমপি আমানুর রহমান খান রানা |
টাঙ্গাইল
জেলা আওয়ামী লীগ নেতা বীর
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় এমপি আমানুর রহমান খান রানা ও তার
তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা
পুলিশ-ডিবি। বুধবার রাতে অনেকটা গোপনেই জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের
আমলি আদালতে ৩০২/৩-ক ধারায় এই চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্তকারী
কর্মকর্তা (আইও) টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) গোলাম মফিজুর রহমান জানান, ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩
(ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা, তার ছোট ভাই টাঙ্গাইল পৌরসভার
সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, জেলা ব্যবসায়ী ঐক্যোজোটের সভাপতি
জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত
রহমান খান বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এই ১৪
আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এমপি রানা ও
তার তিন ভাইসহ ১০ জন এখনো পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৩
সালে ১৮ জানুয়ারি শহরের কলেজ পাড়ায় এমপি রানার অফিস কক্ষে তাদেরই
পূর্বপরিকল্পনা মোতাবেক সন্ত্রাসী ও রানার সশস্ত্র ক্যাডার কবির গুলি করে
ফারুক আহমেদকে হত্যা করে। এই হত্যার নেপথ্যে এমপি রানারা চার ভাই জড়িত
ছিলেন বলে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে সুস্পষ্টভাবে উঠে এসেছে।

No comments:
Post a Comment