Wednesday, February 3, 2016

যুদ্ধ থামাতে এবার সিরীয় সরকারকে চাপ দেবে জাতিসংঘ

সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের ওপর চাপ প্রয়োগ করবে জাতিসংঘ। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ দূত স্টাফান দ্য মিসতুরা বাশার সরকারের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসছেন। এর আগে জেনেভায় সিরীয় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। মিসতুরা বলেন, বিরোধী হাই নেগোসিয়েশনস কমিটি (এইচএনসি) খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছে। তারা বলছে, বৈঠকের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ কতটা যৌক্তিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তা দেখার অধিকার সিরীয়বাসীর রয়েছে। খবর এএফপির।
তিনি আরো বলেন, আমি যখন সিরীয় জনগণের সঙ্গে কথা বলেছি, তখন তারা আমাকে বলেছে কেবল সম্মেলন নয়, আমরা বাস্তবেও কিছু দেখতে চাই। এদিকে এইচএনসি পুনর্দখলকৃত শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে জোর দিয়ে আসছে। এ প্রেক্ষাপটে মিসতুরা মঙ্গলবার সকালে আসাদ সরকারের প্রতিনিধিদলের সঙ্গে এবং বিকালে এইচএনসি’র সঙ্গে বৈঠক করেন। এদিকে জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনা আগামী ছয় মাস ধরে চলবে বলে মনে করা হচ্ছে। এ আলোচনার মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে- এমনটাই ধারণা বিশ্লেষকদের।
মিসতুরাও বলেন, আলোচনা জটিল ও কঠিন হবে। তবে আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এ আলোচনার মাধ্যমে কিছু অর্জন করাও সম্ভব হবে।

No comments:

Post a Comment