Tuesday, March 8, 2016

রাজনৈতিক সিদ্ধান্তেই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে : অ্যাটর্নি জেনারেল

মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের রাজনৈতিক সিদ্ধান্তেই হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচার বিভাগ নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের বিষয়ে আদালতের আদেশের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই দুই মন্ত্রীর বক্তব্য তাদের ব্যক্তিগত। এটা সরকারের বক্তব্য নয়। বেশ কিছু সংগঠনের নেতারা এমনভাবে কথা বলছেন যেন তারাই এই বিচার করছেন। তাদের বক্তব্য সঠিক নয়। বর্তমান সরকারের রাজনৈতিক সিদ্ধান্তেই এই বিচার হচ্ছে।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, প্রধান বিচারপতি ও মীর কাসেম আলীর রায় নিয়ে সরকারের দুই মন্ত্রী বিরূপ মন্তব্য করায় আদালত তলব করেছে। দুই মন্ত্রী মন্তব্য করে চরমভাবে আদালত অবমাননা করেছেন। তাদের বক্তব্য বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment